চিন্ময়ের জামিন ভারতের কাছে নতি স্বীকার কি না, প্রশ্ন হাসনাতের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ইস্যুতে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার কি না বলে প্রশ্ন

2025-05-01T18:21:59+00:00
2025-05-01T18:25:51+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
চিন্ময়ের জামিন ভারতের কাছে নতি স্বীকার কি না, প্রশ্ন হাসনাতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:২১ পিএম  আপডেট: ০১.০৫.২০২৫ ৬:২৫ পিএম
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ইস্যুতে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার কি না বলে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত বলেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

তিনি আরও লিখেছেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো?

‘ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের উপর দাড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।’


সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: