আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এই তিনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে

2025-05-02T13:27:54+00:00
2025-05-02T18:07:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
রাজনীতি
আ.লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১:২৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৫ ৬:০৭ পিএম
জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এ নসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, অনুষ্ঠানে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এই তিনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে। জনগণ তাদের মতামত জানিয়ে দিয়েছে।’

শুক্রবার (২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে। তিনি বলেন, ‘একইসঙ্গে অন্য দলগুলোকেও দেশের জনগণের কাছে তাদের রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে হবে।’
 
এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’
 
 
তিনি মন্তব্য করে আরও বলেন, জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি করতে চায় এবি পার্টি।’
 
এবি পার্টি অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’

এসটিও
 



  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  নাহিদ ইসলাম  আওয়ামী লীগ  অন্তর্বর্তী সরকার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: