বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে ‘সীমান্তের

2025-05-02T15:42:33+00:00
2025-05-02T15:51:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৩:৪২ পিএম  আপডেট: ০২.০৫.২০২৫ ৩:৫১ পিএম  (ভিজিট : ৩১৮)
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে ‘সীমান্তের সংবেদনশীল’ নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে শুক্রবার (২ মে) এই তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপের লক্ষ্য হলো সীমান্ত নিরাপত্তা জোরদার করা। বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ে সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
 
আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে। 

এনএফআর সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে। এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করেছে।

 
প্রতিবেদন মতে, গত বছর শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। 
 
এছাড়া ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সীমান্তবর্তী এই অঞ্চল বহুদিন ধরে রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।
 
সূত্র: এনডিটিভি


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: