জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, বক্তব্য শুরু

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হচ্ছেন দলটির

2025-05-02T15:38:07+00:00
2025-05-02T15:43:50+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
রাজনীতি
জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, বক্তব্য শুরু
এনসিপির বিক্ষোভ সমাবেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৩:৩৮ পিএম  আপডেট: ০২.০৫.২০২৫ ৩:৪৩ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের জন্য জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।

শুক্রবার (২ মে) আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশ করছে এনসিপি।

বেলা তিনটার কিছু আগে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে মঞ্চে দেখা যায়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।

মঞ্চ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এই সিদ্ধান্ত গত ৫ আগস্ট হয়ে গেছে।


আরেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মূসা বলেন, আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে।

কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই করতে হবে। এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে, থাকবে।

আজ (শুক্রবার) জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপি জোরালোভাবে দাবি জানাবে। সেগুলোর মধ্যে রয়েছে- আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।

এনসিপির এই সমাবেশের কারণে বায়তুল মোকাররমের জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন অভিমুখী প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এসটিও


  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  সমাবেশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: