আ.লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই চূড়ান্ত: সারজিস

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জুলাই গণহত্যায় জড়িতরা এই দেশে রাজনীতি করতে পারবে না জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।আজ শুক্রবার

2025-05-02T22:57:36+00:00
2025-05-02T23:03:04+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
রাজনীতি
আ.লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই চূড়ান্ত: সারজিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৫৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৫ ১১:০৩ পিএম  (ভিজিট : ৬১৬)
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শুক্রবার আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
জুলাই গণহত্যায় জড়িতরা এই দেশে রাজনীতি করতে পারবে না জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শুক্রবার (২ মে) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড ঘটানো খুনিরা এই বাংলাদেশে রাজনীতি করতে পারে না। যাদের কাছে হাজারো জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তারা এই বাংলাদেশে রাজনীতি করতে পারে না।

সারজিস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

এনসিপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, কোন রাজনৈতিক দল এ ক্ষেত্রে কী অবস্থান নিচ্ছে, কে দোদুল্যমান অবস্থায় আছে, কে কাপুরুষতা প্রদর্শন করছে; এসব মানদণ্ডই হবে আগামীর বাংলাদেশের রাজনীতি। খুনিদের বৈধতা দিয়ে এই বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ডের পথ প্রশস্ত করতে দেওয়া হবে না। এনসিপি সেটা করতে দেবে না।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: