আ. লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার (৮ মে) রাতে শুরু হওয়া বিক্ষোভ এখনো

2025-05-09T09:32:06+00:00
2025-05-09T12:20:01+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজনীতি
আ. লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৩২ এএম  আপডেট: ০৯.০৫.২০২৫ ১২:২০ পিএম
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভরত ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার (৮ মে) রাতে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভের ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও দাবিতে অনড় বিক্ষোভকারীরা।

শুক্রবার (৯ মে) সকাল ৯টার দিকেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ বলে স্লোগান দিচ্ছেন। 

গতকাল রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হওয়ার পর এতে ক্রমেই যোগ দিয়েছেন ছাত্র-জনতা। অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। 

এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে আপ বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ ছাত্র পক্ষের নেতাকর্মীরা। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নিয়ে অবস্থান কর্মসূচিতে স্লোগান দেন নাহিদ ইসলামও। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।’

এ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টেরিমকে আর সময় দিতে রাজি নই, লাশ হয়ে ফিরব না হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যে ইন্টেরিম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারে না, সেই ইন্টেরিমকে গদি থেকে টেনে-হিঁচড়ে নামাতে দুইবার ভাবব না। যে আসিফ নজরুল শহিদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে, সেই আসিফ নজরুলকে আমরা চাই না। 

আরআর




Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: