সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি

2025-05-17T16:28:02+00:00
2025-05-17T16:28:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৪:২৮ পিএম 
জেবুন্নেছা আফরোজ। ছবি: সংগৃহীত
বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

শনিবার (১৭ মে) গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকার বাসা থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করেছে ডিবি। 

 
আওয়ামী লীগ সরকারের সময়ে ১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন জেবুন্নেসা আফরোজ। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন (বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের সাবেক মেয়র)।
 
কিন্তু ২০১৪ সালে ৯ এপ্রিল হিরন মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ায় সেই আসনে আওয়ামী লীগের হয়ে উপ-নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন জেবুন্নেসা। 

প্রসঙ্গত, ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় জেবুন্নেছা আফরোজকে আসামি করা হয়। 

এসটিও



  বিষয়:   এমপি  গ্রেফতার  বরিশাল  গ্রেফতার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: