দক্ষিণের পাশাপাশি উত্তর সিটিতেও সহযোগিতার ঘোষণা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুই সিটিতে (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন)মেয়র না আসা পর্যন্ত প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন

2025-05-23T13:04:21+00:00
2025-05-23T13:51:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
দক্ষিণের পাশাপাশি উত্তর সিটিতেও সহযোগিতার ঘোষণা ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১:০৪ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৫ ১:৫১ পিএম
বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
দুই সিটিতে (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন) মেয়র না আসা পর্যন্ত প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসাবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানি ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নকতার্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবো। দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দিব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়)! একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবো। দক্ষিণ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকবো।’

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট বৃহস্পতিবার (২২ মে) সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে আর বাধা রইল না।

/এসটিও



  বিষয়:   ডিএনসিসি  ডিএসসিসি  বিএনপি  ইশরাক হোসেন  মেয়র 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: