ডাকসু নির্বাচনসহ দুই দাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের অবস্থান

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে 'অবস্থান কর্মসূচি'

2025-05-24T14:41:48+00:00
2025-05-24T14:41:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
ডাকসু নির্বাচনসহ দুই দাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের অবস্থান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ২:৪১ পিএম 
ছবি: সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে 'অবস্থান কর্মসূচি' পালন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই 'অবস্থান কর্মসূচি' পালন করছে সংগঠনটি।

এর আগে বেলা দেড়টার দিকে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি।

এ সময় 'জাস্টিস-জাস্টিস, জাস্টিস ফর সাম্য', 'উই ওয়ান্ট–উই ওয়ান্ট, ডাকসু ডাকসু'সহ নানা স্লোগান দেন তারা।

কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আবদুল কাদের, সদস্য সচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিসহ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: