‘ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু ডিসেম্বরে

2025-05-27T14:22:38+00:00
2025-05-27T14:22:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:২২ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পুরোনো ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু ডিসেম্বরে নির্বাচন দেয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার বিষয়বস্তু ছিল ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’।

সেনাবাহিনীকে রাজনীতে থেকে আলাদা করতে হবে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই। 

তিনি বলেন, গত ১৫ বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমাদের বাহিনী দ্বারা এ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনও এ এজেন্ডা বাস্তবায়ন চেষ্টা চলছে। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিস্টেমের পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।

এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, ‘শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সেই আইনের ভিত্তিতেই ৫ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন দলের রিটার্নিং অফিসার, নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেয়া হচ্ছে।’

এনএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: