বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির তিন প্রধান অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ ঘিরে নয়াপল্টনে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।বুধবার (২৮ মে) সমাবেশ

2025-05-28T14:36:30+00:00
2025-05-28T18:03:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ২:৩৬ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ৬:০৩ পিএম
নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল। ছবি: সময়ের আলো
বিএনপির তিন প্রধান অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ ঘিরে নয়াপল্টনে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

বুধবার (২৮ মে) সমাবেশ উপলক্ষে সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নেয় জনসমুদ্রে। 

সরেজমিনে দেখা যায়, নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এদিকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত। ভোট দিতে পারে না, মতপ্রকাশ করতে পারে না। আজকের সমাবেশ হলো আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি।

এনএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: