তারুণ্যের সমাবেশ মঞ্চে চলছে সঙ্গীত পরিবেশনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি সমাবেশ। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ মঞ্চে চলছে জাসাসের সঙ্গীত পরিবেশনা।সমাবেশ শুরু হওয়ার কথা বেলা ৩টায়। তবে তার

2025-05-28T15:06:39+00:00
2025-05-28T15:06:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
তারুণ্যের সমাবেশ মঞ্চে চলছে সঙ্গীত পরিবেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:০৬ পিএম 
নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীরা। ছবি: সময়ের আলো
আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি সমাবেশ। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ মঞ্চে চলছে জাসাসের সঙ্গীত পরিবেশনা।

সমাবেশ শুরু হওয়ার কথা বেলা ৩টায়। তবে তার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে।

বুধবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে লক্ষাধিক মানুষ পল্টনসহ আশপাশের এলাকার জড়ো হয়েছে৷

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা।

এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এখন উপস্থিত নেতাকর্মীদের প্রাণবন্ত রাখতে প্রতিবাদী গান পরিবেশন করছেন শিল্পীরা।

নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এনএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: