রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কাল

কূটনৈতিক প্রতিবেদক

রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক

2025-06-01T19:05:26+00:00
2025-06-01T21:15:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কাল
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ০১.০৬.২০২৫ ৯:১৫ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকের উদ্বোধন করবেন।

সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রবিবার (১ জুর) এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার আলোচনার উদ্বোধন করবেন এবং আলোচনা পরবর্তী সময়েও চলবে। ঈদুল আজহার আগে ও পরে আরও কয়েক দফা এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, গত ১৯ মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। এর আগে কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন ড. ইউনূস। গত ২৪ মে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরও দুইটি বৈঠক করেন তিনি।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: