বিস্ফোরক মামলায় খালাস পেলেন এ্যানিসহ ৯ জন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো.

2025-06-16T14:24:27+00:00
2025-06-16T14:24:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
বিস্ফোরক মামলায় খালাস পেলেন এ্যানিসহ ৯ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ২:২৪ পিএম 
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সোমবার (১৬ জুন) এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্যরা হলেন, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।

খালাস পেয়ে এ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় ভোগান্তি পোহাচ্ছেন। রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কমিশন গঠন করা উচিত।

এ বিষয়ে এ্যানির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে আসামিদের খালাস দিয়েছেন। এ মামলা চলার মতো কোনো উপাদান নেই। তাই আদালত এ পর্যায়ে মামলাটি নিষ্পত্তি করেন।

মামলার সূত্রে জানা গেছে, তখন ২০১৩ সালের ১০ নভেম্বর। ১৮ দলের ডাকা হরতাল চলছিল। এসময় রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। এ ঘটনার পরদিন ১১ নভেম্বর তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক আইনে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ১০জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে এ মামলায় শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনের বিচার শুরু হয়।

আরআর



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: