নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের পরিবেশ উন্নত হয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের পরিবেশ উন্নত হয়েছে।মানুষ না খেয়ে থাকতে রাজি

2025-06-16T15:37:53+00:00
2025-06-16T16:52:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের পরিবেশ উন্নত হয়েছে: মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৫ ৪:৫২ পিএম
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশের পরিবেশ উন্নত হয়েছে। মানুষ না খেয়ে থাকতে রাজি থাকলেও ভোট দিতে চায়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরিবেশ থাকা জরুরি।

তিনি বলেন, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিংয়ের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। এটা অস্বীকারেরও উপায় নেই যে, যে কথাই বলুক। মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ এখন চিন্তা করছে দেশে গণতন্ত্র ফিরে আসছে।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 


ড. মঈন খান বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেসব নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসার পর শিক্ষাসহ বিভিন্ন খাতে উন্নয়নের জন্য কী কী কাজ করা যায়, সেসব নিয়েও আলোচনা হয়েছে। তবে অর্থপাচার নিয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, বিশ্বের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কারণ পরিস্থিতি তো ঠিক নেই। আমরা শান্তিপূর্ণ একটি পৃথিবী চাই। আমরা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি।

বিএনপির স্থায়ী কমিটিরি এই সদস্য বলেন, আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু হবে। সেখানে আর কোনো কনফ্লিক্ট চাই না।  

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

/এসটিও


  বিষয়:   বিএনপি  ব্রিটিশ হাইকমিশনার  বৈঠক  সারাহ কুক  ড. আবদুল মঈন খান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: