আনুষ্ঠানিক শপথ ছাড়া দায়িত্ব নেবেন না ইশরাক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আনুষ্ঠানিকভাবে শপথ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।মঙ্গলবার (১৭ জুন)

2025-06-17T14:09:01+00:00
2025-06-17T14:10:18+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
আনুষ্ঠানিক শপথ ছাড়া দায়িত্ব নেবেন না ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:০৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ২:১০ পিএম
সংগৃহীত ছবি
আনুষ্ঠানিকভাবে শপথ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

মঙ্গলবার (১৭ জুন) সকালে প্রতীকী অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ কথা জানান। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের পদে দায়িত্ব পালন করবেন না।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইশরাক বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন আসিফ মাহমুদ। এজন্য তিনি ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক হিসেবে কাছের মানুষকে দায়িত্ব দিয়েছিলেন।
 
সিটি করপোরেশনে এসে স্থানীয় সরকার কী ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত সেই বিষয়টি খুঁটিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানান তিনি।
 
এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটির রাজপথে ছড়িয়ে পড়বে।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: