স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া।বুধবার রাত ১২টার দিকে গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।তার ব্যক্তি

2025-06-19T03:46:00+00:00
2025-06-19T03:46:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:৪৬ এএম 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া।

বুধবার রাত ১২টার দিকে গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তার ব্যক্তি চিকিৎসক ধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় উনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন। বোর্ড আশা করেছে যে, বাসায় চিকিৎসা সেবায় উনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

এর আগে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

লন্ডনে চার মাস উ্ন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

লন্ডনের লন্ডন ক্লিনিকে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হয়।

লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসন।

/এমএইচআর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: