জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের তথ্য চেয়েছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে যারা গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের ডকুমেন্ট

2025-06-20T17:10:30+00:00
2025-06-20T17:10:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের তথ্য চেয়েছে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
ছাত্রদলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে যারা গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের ডকুমেন্ট সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণের ভিডিও, ছবি, পেপার কাটিং বা অন্য যে কোনো ধরনের প্রামাণ্য ডকুমেন্ট কারও কাছে থাকলে কেন্দ্রে পাঠানোর আহবান জানিয়েছে ছাত্রদল

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন বলে শুক্রবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী ২৮ জুন ৮টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সব ইউনিটের নেতা, কর্মী ও সমর্থকদের নাম, পদবি ও ঘটনাস্থলের ছবি, ভিডিও, অন্য ডকুমেন্টস এবং জুলাই-আগস্টের আন্দোলন চলাকালীন যারা গ্রেপ্তার, মামলা, রিমান্ড ও সরকারি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মামলার এজাহার, এফআইআর, ফরোয়ার্ডিংসহ সংশ্লিষ্ট নথিপত্রের ফটোকপি বা স্ক্যানকপি ছাত্রদলের ৩৮টি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের কাছে ও নিজ জেলা বা মহানগর ইউনিটের দপ্তরে হোয়াটসঅ্যাপ বা ই-মেইল যোগে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট টিম ও জেলা বা মহানগরের দফতর থেকে নিম্নোক্ত বিভাগ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বরাবর তথ্য পাঠানোর অনুরোধ করা হচ্ছে।


দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা হলেন- শফিকুল ইসলাম শফিক, সহসাধারণ সম্পাদক (01948-025212, [email protected]), ঢাকা বিভাগের সব জেলা। জাহাঙ্গীর আলম জনি, সহ-সাংগঠনিক সম্পাদক (01721-711508, [email protected]), ঢাকা বিভাগের সব মহানগর।

শরীফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (01755-378215, [email protected]), ঢাকার পাঁচ বিশ্ববিদ্যালয় ও পাঁচ কলেজ। মিনহাজ আহমেদ প্রিন্স, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক (01711-832186, [email protected]), বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও রংপুর বিভাগ। আরিফুল ইসলাম আরিফ, সহদপ্তর সম্পাদক (01723-778215, [email protected]), ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ। মো. নাজমুচ্ছাকিব, সহদপ্তর সম্পাদক (01738-376066, [email protected]), চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ ও ফরিদপুর বিভাগ।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ছাত্রদল  গণঅভ্যুত্থান  জুলাই-আগস্ট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: