চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই: সারজিস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করে বলেছেন, চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই। তিনি বলেন, চাঁদাবাজই

2025-06-23T22:37:52+00:00
2025-06-23T22:39:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:৩৭ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ১০:৩৯ পিএম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করে বলেছেন, চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় নেই। তিনি বলেন, চাঁদাবাজই তার পরিচয়। আর কেউ চাঁদাবাজের পক্ষ নিলে তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা হবে। 

সোমবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় চেম্বার ভবনে জাতীয় যুবশক্তি পঞ্চগড়ের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে যতগুলো অঙ্গসংগঠন রয়েছে, কেউ আমার প্রতিপক্ষ নয়। কিন্তু তাদের মধ্যে যদি কেউ অপকর্মে যুক্ত হয়, তাহলে সে আমাদের প্রতিপক্ষ হবে। কারণ সে যদি চাঁদাবাজি করে, তার পরিচয় দলের পরিচয় হয় না, তার পরিচয় হয় চাঁদাবাজ। আর ওই চাঁদাবাজের পক্ষে তার দলের কেউ যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেও চাঁদাবাজ, তার বিরুদ্ধেও আমাদের যুদ্ধ ঘোষণা হবে। আমরা এনসিপি কিংবা জাতীয় যুবশক্তি একটা দীর্ঘ লড়াইয়ে নেমেছি।’


তিনি বলেন, ‘আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি, একটা দেশের সংস্কার পরিবর্তন কয়েক মাস কিংবা দুই-চার মাসে সম্ভব নয়। এটা একটা দীর্ঘ সময়। এই নির্বাচনের আগে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য, মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষয়ে আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের আগে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, নতুন বাংলাদেশ দিয়েছে, তাদের যারা হত্যা করেছে, গুম করেছে, ওইসব খুনির বিচারে বিন্দুমাত্র আপস থাকবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রে, আমাদের কোনো আপস থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তী সরকার নিজেকে যদি দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা।’


এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার তাদের দায়টা ভুলে যাবে না। আমরা প্রত্যাশা করি, একটি সুস্থ স্বচ্ছ নির্বাচনের আগে নতুন বাংলাদেশের জুলাই সনদ দেখতে পাব। জুলাই ঘোষণাপত্র পাব। মৌলিক সংস্কার পাব। নির্বাচনকালীন সংস্কার পাব এবং দৃশ্যকালীন বিচার দেখে যেতে পারব।’

এ সময় সারজিস কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে যে লড়াই, মাত্র তা শুরু হয়েছে। এটা কোনো সহজ পথ নয়। উত্থান-পতন, বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এই পথে এগিয়ে যেতে হবে। আপনি যদি কোনো বাধা না পান, তাহলে আপনাকে কেউ শক্তিশালী মনে করে না। আপনি যদি বাধা পান, তাহলে আপনাকে শক্তিশালী মনে করে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

/এসটিও




  বিষয়:   পঞ্চগড়  চাঁদাবাজি  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  সারজিস আলম  যুদ্ধ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: