নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় ৫ আগস্ট

রাজনীতি

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য

2025-06-26T17:33:18+00:00
2025-06-26T17:33:18+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
নতুন বাংলাদেশের জন্ম ৮ আগস্ট নয় ৫ আগস্ট
হাসনাত আবদুল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:৩৩ পিএম 
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

বৃহস্পতিবার (২৬ জুন) এক ফেসবুক পোস্টে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’


এর আগে বুধবার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পরিপত্র জারি হয়েছে।

প্রতি বছর যথাযথভাবে দিবসটি প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। ৮ আগস্ট পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বলা হয়েছে। এর আগে সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হাসনাত আবদুল্লাহ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: