চীন সফর সফল, সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের চীন সফর সফল হয়েছে। এ সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে

2025-06-28T11:20:07+00:00
2025-06-28T11:20:07+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
চীন সফর সফল, সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:২০ এএম 
চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের চীন সফর সফল হয়েছে। এ সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২৭ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এই সফরটা ছিল রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনের কমিউনিস্ট পার্টির নেতারা আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বিএনপির মতো দলকে এখন নেতৃত্ব দিচ্ছেন সেজন্য সিপিসির নেতারাও খুশি।

বিএনপি মহাসচিব বলেন, আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা তা গ্রহণ করেছেন। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক সংলাপের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক (এমওইউ) করার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, শি জিনপিংয়ের নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক শক্তিতে চীন উঁচু পর্যায়ে পৌঁছে গেছে, যা বাংলাদেশসহ পুরো বিশ্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহাসচিবের সঙ্গে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছিলেন।

এনএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: