‘পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে কোনো স্থানীয় নেতার জন্ম হবে না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোন স্থানীয় নেতার জন্ম হবে

2025-07-03T13:51:07+00:00
2025-07-03T14:07:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
‘পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে দেশে কোনো স্থানীয় নেতার জন্ম হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:৫১ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ২:০৭ পিএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সময়ের আলো
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোন স্থানীয় নেতার জন্ম হবে না। সংসদীয় আসনে পছন্দের প্রার্থী এমপি হতে পারবে না। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। 

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দল এমপি নির্বাচন করবে, আর দল এমপি নির্বাচন করলে আরও বেশি স্বৈরশাসক তৈরি হবে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 


রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগষ্টে যে ঐতিহাসিক ও রক্তঝড়া আন্দোলন হয়ে গেছে। যে আন্দোলনে ১৪’শ লোকের মতো জীবন দিয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাউয়াজরা জীবন দিয়েছে। বিগত ১৬ বছর কি দুর্বিসহ দিন গেছে আমাদের।

বিগত ফ্যাসিবাদের সময়ে, কোন তরুণ রাতে ঘুমাতে পারেনি, কোন তরুণের পরিবার শান্তিতে থাকতে পারেনি, কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে, কাকে অদৃশ্য করে দিবে, কার লাশ তিস্তার পাড়ে, পদ্মার পাড়ে, শীতলক্ষ্যার পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকবে তার কোন নিশ্চয়তা ছিলনা। হত্যার ঘাতকের সংকীর্ণতার পথ দিয়েই আমাদের ষোল বছর পাড়ি দিতে হয়েছে। শেখ হাসিনার কড়াল গ্রাস থেকে কেউ রেহাই পায়নি, তার ভয়াবহ থাবা থেকে কেউ রক্ষা পায়নি।

তিনি বলেন, এ রংপুরের অঞ্চলের মানুষের গর্ব আবু সাঈদ। কিভাবে শার্টের বুতাম খুলে সেই ঘাতকের সামনে বুক পেতে দিয়েছিল গণতন্ত্রের জন্য, ছোট ছোট বাচ্চারা কিভাবে জীবন দিয়েছিল। আমরা কি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের ভুলে যাব। যাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে কী আমরা ভুলে যাব। 


তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা পরস্পরে তর্ক করবো, বিবাদ করবো কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার।  তা না হলে ফ্যাসিবাদ শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সেই পতিত হাসিনা আবার ফিরে আসার পথ তৈরি হবে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কয়দিন আগে গুম কমিশন রিপোর্ট দিয়েছে। রিপোর্ট পড়লে লোম দাঁড়িয়ে যাবে। কিভাবে ধরে নিয়ে লাঠি পেটা করে,  হাত পায়ের নখ তুলে কিভাবে নির্যাতন করেছে। আবার কিভাবে তাদের গুম করে রেখেছে। নারীদের তাদের মায়ের সামনে থেকে তুলে নিয়ে গেছে এ রক্ত পিপাসুরা।  তারা কি আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে? দেশের স্বার্থে, নিজের সন্তানদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।   

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শরীফূল ইসলাম মন্ডলসহ নেতারা।

/এসটিও


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: