‘মানুষ আবার রাজপথে নামলে কাউকেই ক্ষমা করা হবে না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষ আবারও রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু

2025-07-03T15:40:31+00:00
2025-07-03T15:40:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
‘মানুষ আবার রাজপথে নামলে কাউকেই ক্ষমা করা হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৩:৪০ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানুষ আবারও রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। 

বৃহস্পতিবার (৩ জুলাই) জুলাই অভ্যুত্থান স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সারাদেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে তারা যারা এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চায়।

তিনি আরও বলেন, ‘আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা আমরা দেখছি। আমাদের এ কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য ও ভয় দেখানোর জন্যই এ ধরনের কার্যক্রম করা হচ্ছে।’

এনএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: