চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি দলের মন খারাপ হয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি দলের মন খারাপ হয় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১১ জুলাই) বিকেলে

2025-07-11T21:13:47+00:00
2025-07-11T21:13:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি দলের মন খারাপ হয়
হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:১৩ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে একটি দলের মন খারাপ হয় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনীতিক দলের মন খারাপ হয়। আমরা যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার কথা বলি, তখন একটি রাজনীতিক দল বেজার হয়। যখন আমরা একটি দলের টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি, তখন তারা গোসসা করে। যখন আমরা বলি, লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে; তখন একটি দল বেজার হয়। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনাদের তো গায়ে লাগার কথা নয়। আপনারা যদি ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করে থাকেন, তাহলে তো গোসসা করার কথা নয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ হাসিনার পতিত দোসরদের একটি পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটি পক্ষ লন্ডনে। আমরা সংস্কারের পক্ষে, তার বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে ভেবেই নিব, আপনারা সংস্কারের বিরুদ্ধে। সংস্কারে বিরোধিতা করছেন।’


এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের দাবি- জুলাই সনদ, বিচার, নির্বাচন- সব প্যাকেজ আকারে হতে হবে। ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।’

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হাসনাত আবদুল্লাহ  এনসিপি  চাঁদাবাজি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: