রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে জনসমক্ষে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) কুপিয়ে হত্যা করায় দুই নেতাকে বহিষ্কার করেছে
যুবদল।
শুক্রবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি।
তাদেরকে প্রাথমিক সদস্য পদ-সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয় বলে এক বিবৃতে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।
এর আগে মোহাম্মদ সোহাগ নামে ওই ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বহিষ্কৃত ওই দুই যুবদল নেতাকে মামলার আসামি করা হয়েছে।
বিবৃতিতে যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনোরুপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
আরআর