ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, চাঁদা না পেয়ে যুবদলের কর্মীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত কায়দায় হত্যা করেছে। যা আওয়ামী ফ্যাসিবাদ-কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক।
শনিবার (১২ জুলাই) দুপুর ৩টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে, তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।