নির্বাচনী প্রতীকের তালিকা থেকে নৌ‌কা বাদ দেওয়ার দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনী প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার

2025-07-13T17:12:53+00:00
2025-07-13T17:13:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
নির্বাচনী প্রতীকের তালিকা থেকে নৌ‌কা বাদ দেওয়ার দাবি এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৫:১২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৫ ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি
নির্বাচনী প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে হওয়া বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বেলা ১১টা থেকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে সিইসির সঙ্গে প্রতিনিধিদলটির বৈঠক চলে।

সিইসি সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।

এনসিপি নেতা মুসার দাবি, যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না।

এদিকে প্রতীক হিসেবে শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাপলার কোনো বিকল্প নাই। আইনগতভাবে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।


নির্বাচনের আগে ইসির পুনর্গঠনের দাবি জানিয়ে পাটওয়ারী বলেন, ইসি পুনর্গঠন করতে হবে। পাশাপাশি  আইনও পরিবর্তন প্রয়োজন। ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে।

প্রসঙ্গত, অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নির্বাচনী প্রতীক  প্রতীকের তালিকা  প্রতীক  নৌকা  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: