ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না- তারা আবার সক্রিয় হচ্ছে।
জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এক আলোচনা সভায় শনিবার (১৯ জুলাই) তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করুন। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে। হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে, তাই সুযোগ হাতছাড়া করা যাবে না।
আরও পড়ুন
মির্জা ফখরুল বলেন, সরকারের প্রতিটি পর্যায়ের যারা আছেন, তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন। সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে যেন এগিয়ে যেতে পারে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করতে চাই আমরা।
আরআর