৯ শতাধিক পুলিশের নিরাপত্তায় টাঙ্গাইলে এনসিপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রার’অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

2025-07-29T12:27:00+00:00
2025-07-29T12:27:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
৯ শতাধিক পুলিশের নিরাপত্তায় টাঙ্গাইলে এনসিপির সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১২:২৭ পিএম 
মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তত সম্পন্ন করেছে নেতৃবৃন্দ। শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন  তোরণ, পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক। 

এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পদযাত্রায় অংশ নিতে সোমবার রাতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী টাঙ্গাইলে এসেছেন। টাঙ্গাইলে এসে প্রথমে তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সাথে কথা বলেন। 

এ ছাড়াও মঙ্গলবার সারজিস আলম মূখ্য সংগঠক( উত্তরাঞ্চল),হাসনাত আব্দুল্লাহ  মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল),সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম  সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডাক্তার তাজনুভা জাবিন জাবিন, টাঙ্গাইলে আসবেন।

উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। পদযাত্রাটি সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হবে। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। 

তিনি আরও বলেন, টাঙ্গাইলের নিরালা মোড় শুধুই একটি মোড় নয়, এটি ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের উত্তপ্ত মুহূর্তের জ্বলন্ত স্বাক্ষী। একসময় এই মোড়ে ছড়িয়ে ছিলো জনগণের স্লোগান, প্রতিরোধের গর্জন এবং জাগ্রত স্বাধীনতার চিন্তার ঝলক। সেই ঐতিহাসিক মাটি আবারও স্পর্শ করবে এনসিপি’র পদযাত্রায়। রচিত হবে এক নতুন সময়ের ইতিহাস।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন পুলিশের ৭০ জন সদস্যসহ ৯ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

/এমএইচআর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: