৫ ও ৬ আগস্ট বিএনপির বিজয় র‍্যালি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) ও বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র‌্যালি করবে বিএনপি।সোমবার (৪ আগস্ট) দলটির পক্ষ

2025-08-04T15:37:48+00:00
2025-08-04T15:37:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
৫ ও ৬ আগস্ট বিএনপির বিজয় র‍্যালি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:৩৭ পিএম 
ফাইল ছবি
২৪-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) ও বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র‌্যালি করবে বিএনপি। 

সোমবার (৪ আগস্ট) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট সব জেলা ও মহানগরে র‌্যালি অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র‌্যালি বের হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে র‌্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।

/এমএইচআর


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: