ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।জাতীয়

2025-08-05T18:33:56+00:00
2025-08-05T18:35:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:৩৩ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৫ ৬:৩৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।


জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে জুলাই ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি


ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি।


তিনি বলেন, আমরা এটাকে সংবিধানে প্রিয়াম্বেলে চেয়েছিলাম, সেটা হয়নি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে? সেটা স্পষ্ট করা হয়নি


আরও পড়ুন


জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, তারা বললেন, আগামী সরকার বাস্তবায়ন করবে। তাহলে বুঝা গেল, এই সরকার কিছু করবে না। অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ।


আরআর



  বিষয়:   ডা. তাহের  জুলাই ঘোষণাপত্র  প্রধান উপদেষ্টা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: