
বিএনপি যা যা চায়নি, তারও কিছুটা প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি। তবে বিএনপি যা যা চায়নি, তারও কিছুটা প্রতিফলন হয়েছে।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হয়। শহিদদের দেওয়া হয় জাতীয় বীরের খেতাব।
আরআর