‘নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ভালো কিছু পরিবর্তনের লক্ষ্যে নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করে বলে

2025-08-09T13:15:37+00:00
2025-08-09T13:25:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১:১৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৫ ১:২৫ পিএম
কাকরাইলে ড্যাবের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ভালো কিছু পরিবর্তনের লক্ষ্যে নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সম্মেলনের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় তার সন্তান হিসেবে দেশের চিকিৎসকদের ধন্যবাদ জানান তারেক রহমান।

 
পরে তিনি বলেন, ‘বাংলাদেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। গত বছরের ৫ আগস্টের পর দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।’
 
তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের ভীতকে ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা সম্ভব।’
 
তিনি আরও বলেন, ‘যত সংস্কার নিয়ে কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপিই সেসব জাতির কাছে উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে সবাইকে সঙ্গে নিয়েই।’
 

সময়ের আলো/এসটিও


  বিষয়:   বিএনপি  তারেক রহমান  ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: