আওয়ামী লীগের বিদেশের কার্যক্রমেও নজর রাখছে সরকার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের ভেতরে পতিত আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে বিদেশের মাটিতে বিশেষ করে ভারতে

2025-08-10T17:02:39+00:00
2025-08-10T17:02:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের বিদেশের কার্যক্রমেও নজর রাখছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত
দেশের ভেতরে পতিত আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে বিদেশের মাটিতে বিশেষ করে ভারতে বসে দলটির কার্যক্রম থেমে নেই। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে।

এর জের থেকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে।’ 

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের অফিস, আপনারা জানেন, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই তা মনিটরিং করছি।’

এর আগে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। 


/এমএইচআর



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: