গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর বলে গণ্য হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

2025-08-10T18:28:45+00:00
2025-08-10T18:36:01+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৬:২৮ পিএম  আপডেট: ১০.০৮.২০২৫ ৬:৩৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর বলে গণ্য হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার (১০ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন, ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন, তারাও জাতীয় বীর।  

তিনি বলেন, যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন, তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজন। 

তিনি বলেন, জুলাই বিপ্লবে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো কেন প্রকাশ করা হয়নি। এটা দুঃখজনক। দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা চালাতে হবে। 

আরআর
  বিষয়:   সালাহউদ্দিন আহমদ  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: