‘পিআর পদ্ধতির কথা বলে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পিআর পদ্ধতির কথা বলে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা পারিষদের সদস্য ও জননেতা আব্দুস

2025-08-16T23:25:06+00:00
2025-08-16T23:42:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘পিআর পদ্ধতির কথা বলে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:২৫ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ১১:৪২ পিএম
সংগৃহীত ছবি
পিআর পদ্ধতির কথা বলে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পারিষদের সদস্য ও জননেতা আব্দুস সালাম। তিনি বলেন, যারা পিআর পদ্ধতির কথা বলে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে, তারা হচ্ছে আধিপত্যবাদের তাবেদার এবং প্রকৃতপক্ষে তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়, এদেরকে প্রতিরোধ করতে হবে।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

আব্দুস সালাম বলেন, আমাদের শিশু-কিশোরদের একেকজন জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিসেবে গড়ে তুলতে চাই। দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে সবাইকে দীক্ষিত করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

এসকে/ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: