সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন তিনি।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ঘন্টা দুয়েক আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাই, পূর্ত উপদেষ্টা আদিল ভাই এবং আমি মোস্তফা সরয়ার ফারুকীকে দেখতে গিয়েছিলাম। সংস্কৃতি উপদেষ্টা ফারুকী তার মন্ত্রণালয়ের কাজে কক্সবাজারে গিয়েছিলেন। সেখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আমাদের দেখে ম্লান মুখে স্টেচারে শোয়া ফারুকী জানান, তার স্ত্রী তাকে আগেই জোর দিয়ে বলেছিল বিশ্রাম নিতে। সে নেয়নি।
যাই হোক, সে এখন স্টেবল আছে। বিকেলে বোর্ড মিটিং-এর পর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ জানা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। আমরা লক্ষ্য করতে পেরেছি কিছু কিছু সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর নিউজ ছাপানো হয়েছে। সবাইকে অনুরোধ করবো এসব থেকে বিরত থাকতে।
ফারুকীর জন্য দোয়া করবেন।’
এর আগে শনিবার (১৬ আগস্ট) কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
সময়ের আলো/এসটিও