ভোটারদের কাছে হান্নান মাসউদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২০২৪ সালের ৫ আগস্টের আগে যারা লুকিয়ে ছিলেন বা ছাত্রলীগের মিছিলে যেতেন ডাকসু নির্বাচনে তাদের ভোট দেওয়ার আগে ভোটারকে আরও

2025-09-09T14:45:40+00:00
2025-09-09T14:49:01+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ভোটারদের কাছে হান্নান মাসউদের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ২:৪৯ পিএম
ফাইল ছবি
২০২৪ সালের ৫ আগস্টের আগে যারা লুকিয়ে ছিলেন বা ছাত্রলীগের মিছিলে যেতেন ডাকসু নির্বাচনে তাদের ভোট দেওয়ার আগে ভোটারকে আরও একবার ভাবার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দেন তিনি।

পোস্টে হান্নান মাসউদ বলেন, ‘হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মার খেয়েছে, জেল খেটেছে। ভাবুন, তারপর ভোটটা দিয়েন।

৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেতো তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতোটা অপরিনামদর্শী হইয়েন না।’

নোটঃ ডাকসু নিয়ে এটাই আমার প্রথম এবং শেষ পোস্ট।
ধন্যবাদ।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  হান্নান মাসউদ  ফেসবুক পোস্ট  ডাকসু নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: