নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিহত হয়েছেন।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেন-জি নেতৃত্বাধীন তরুণ

2025-09-09T20:20:47+00:00
2025-09-09T20:37:37+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিহত হয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেন-জি নেতৃত্বাধীন তরুণ বিক্ষোভকারীরা তাদের বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেন। তখন রাজ্যলক্ষ্মী চিত্রকর বাড়ির ভেতরে ছিলেন। এই ঘটনা ঘটেছে রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায়। 

চিত্রকরকে দ্রুত কির্তিপুর বার্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পরিবারের সূত্র। খবর: এনডিটিভির।


এই সহিংস বিক্ষোভের কারণে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, যার নিজ বাড়িও আগুনে ভস্মীভূত হয়েছে। ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দেশটিতে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়। ওই দিন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটিতে অন্তত ১৯ বিক্ষোভকারী নিহত ও আরও শত শত আহত হয়েছেন।

পরবর্তীতে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। 

সময়ের আলো/এসটিও


  বিষয়:   নেপাল  বিক্ষোভ  সাবেক প্রধানমন্ত্রী  হত্যার অভিযোগ  বিশ্ব সংবাদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: