নেপালে বিক্ষোভের কারণ পিআর পদ্ধতির নির্বাচন: আলাল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মন্তব্য করে বলেছেন, নেপালেরবিক্ষোভেরঅন্যতম কারণ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)

2025-09-09T21:22:48+00:00
2025-09-09T21:23:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
নেপালে বিক্ষোভের কারণ পিআর পদ্ধতির নির্বাচন: আলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৫ ৯:২৩ পিএম
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মন্তব্য করে বলেছেন, নেপালের বিক্ষোভের অন্যতম কারণ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘গণতন্ত্র না থাকলে; অধিকার না থাকলে যে পরিস্থিতি তৈরি হয়, সেটাই নেপালে ঘটেছে। বাংলাদেশ পথ দেখিয়েছে, স্বৈরাচারকে মুক্ত করতে হলে গণঅভ্যুত্থানের বিকল্প নেই। শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, এখন নেপালে ঘটেছে। এই ধারা দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশের তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল।’


তিনি বলেন, ‘নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিআর পদ্ধতি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘জিওপলিটিকাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে, সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে। ভূরাজনীতি ও কূটনীতি-এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

সময়ের আলো/এসটিও


  বিষয়:   বিএনপি  গণঅভ্যুত্থান  নেপাল  রাজনীতি  পিআর পদ্ধতি  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: