‘নির্বাচন কীভাবে হয় দেখে নেওয়ার হুমকি’ সারজিসের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘যেহেতু শাপলা প্রতীক নিয়ে কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। না হলে

2025-09-23T20:11:42+00:00
2025-09-23T20:11:42+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
‘নির্বাচন কীভাবে হয় দেখে নেওয়ার হুমকি’ সারজিসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১১ পিএম 
সংগৃহীত ছবি
‘যেহেতু শাপলা প্রতীক নিয়ে কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। না হলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এক ফেইসবুক পোস্টে নির্বাচন কমিশনকে এরকম হুমকি দিয়েছে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এনসিপি শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলাও প্রতীক হিসেবে চেয়ে আসছে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা না রেখে ১১৫টি প্রতীকের তালিকা সম্বলিত নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। সেই আচরণবিধি ও প্রতীক তালিকাই অনুমোদন করেছে সরকার।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এনসিপি যদি নিবন্ধনও পায়, তালিকায় না থাকায় তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।

তার ওই বক্তব্যের পর ফেইসবুকে পোস্ট দিয়ে শাপলা মার্কার দাবিতে অটল থাকার কথা তুলে ধরেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। “যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামত উঠবস করেছে? প্রশ্ন রাখেন সারজিস। এরপর কমিশনকে হুঁশিয়ার করে সারজিস লিখেছেন, ‘সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’

এর আগে সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেছিলেন, আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এর ব্যত্যয় হবে না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ্য করে তিনি বলেন, ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি। তাই তাদের চাহিত প্রতীকটিও যেন থাকে এনসিপি সেই দাবি ইসিকে জানিয়েছে। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: