রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার

2025-09-24T17:59:32+00:00
2025-09-24T17:59:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম 
ডিএমপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম। 


তিনি জানান, আজ রাজধানীল বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। 

এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। 

আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ। 

এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তাদের আইনের আওতায় আনা হয়েছে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: