শাসনব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই

আন্তর্জাতিক

নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়েছেন, শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই। সরাসরি

2025-09-26T16:11:50+00:00
2025-09-26T16:13:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শাসনব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নেই
নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১১ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ৪:১৩ পিএম
সুশীলা কার্কি। ছবি: সংগৃহীত
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়েছেন, শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই। সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ আরও কিছু বিষয়ে তরুণদের দাবির প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। 

তিনি বলেন, শাসনব্যবস্থায় কোনো সংস্কার বা পরিবর্তনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। এমন কোনো পরিবর্তন এই সরকারের পক্ষে করা সম্ভব নয়। তাই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সংশোধন হতে হবে। 

বক্তব্যে তিনি স্পষ্ট উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। 

অভিবাসীদের ভোটগ্রহণের বিষয়ে কার্কি বলেছেন, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে। 


তিনি আশ্বস্ত করেন, অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবি সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রধানমন্ত্রী কার্কি সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যোগ্য প্রতিনিধিদের বেছে নিতে উৎসাহের সঙ্গে ভোট দিন। 


তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নেপাল  অন্তর্বর্তীকালীন সরকার প্রধান  প্রধানমন্ত্রী  সুশীলা কার্কি  শাসনব্যবস্থা  পরিবর্তন  এখতিয়ার  সরকার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: