১০ চাকার ডাম্প ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের মাধবপুরে চিরিরবন্দর-দিনাজপুর মহাসড়কের তালতলা এলাকায় একটি ১০ চাকার ড্রাম ট্রাকের ধাক্কায় এক পথচারী

2025-09-26T14:55:22+00:00
2025-09-26T14:56:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
১০ চাকার ডাম্প ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ২:৫৬ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের মাধবপুরে চিরিরবন্দর-দিনাজপুর মহাসড়কের তালতলা এলাকায় একটি ১০ চাকার ড্রাম ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মোতালেব (৭০)। তিনি শেখপুরা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরগামী একটি ১০ চাকার ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোতালেবকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


স্থানীয়রা অভিযোগ করে বলেন, মহাসড়কে অবৈধভাবে চলাচল করা এসব ১০ চাকার ডাম্প ট্রাক মহাসড়ক ক্ষতিগ্রস্ত করছে এবং চালকেরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে। 

এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   দিনাজপুর সদর উপজেলা  শেখপুরা  ইউনিয়ন  মাধবপুর  চিরিরবন্দর  দিনাজপুর  মহাসড়ক  তালতলা  ট্রাকের ধাক্কা  এক পথচারী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: