চাচা-ভাতিজার বিরোধে আড়াই বিঘা ভুট্টা খেত বিনষ্ট

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে গাংনী উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার আড়াই বিঘা ভুট্টা খেত বিনষ্টের অভিযোগ উঠেছে দুই চাচার বিরুদ্ধে।বুধবার (৩১ ডিসেম্বর)

2025-12-31T23:50:22+00:00
2025-12-31T23:50:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাচা-ভাতিজার বিরোধে আড়াই বিঘা ভুট্টা খেত বিনষ্ট
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ পিএম 
চাচা-ভাতিজার বিরোধে আড়াই বিঘা ভুট্টা খেত বিনষ্ট। ছবি : সময়ের আলো
মেহেরপুরে গাংনী উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার আড়াই বিঘা ভুট্টা খেত বিনষ্টের অভিযোগ উঠেছে দুই চাচার বিরুদ্ধে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাহারবাটি টেইপুর মাঠে এ ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয়পক্ষকে থানায় তলব করে।

ভুক্তভোগী কৃষক তৌহিদুল ইসলাম জানান, তিনি এই জমির মালিক। পৈতৃক সূত্রে পাওয়া ওই জমিতে ভুট্টা আবাদ করেছিলেন তিনি। খেতের বয়স দেড়মাস। হঠাৎ তার দুই চাচা শামসুল হক ও বদরুল পাওয়ার ট্রিলার দিয়ে সমস্ত ভুট্টা খেত বিনষ্ট করে দেয়। 

তবে অভিযুক্ত শামসুল ইসলাম দাবি করেন, এ আড়াই বিঘা জমি তিনি ও তার ভাই আবাদ করতেন। ফসল কাটার পর হঠাৎ তার ভাতিজা তৌহিদুল ইসলাম এলাকার কিছু গুণ্ডা প্রকৃতির লোকজনকে সঙ্গে নিয়ে ওই জমিতে ভুট্টা আবাদ করছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশি ডাকা হলেও তৌহিদুল সালিশিতে উপস্থিত হয়নি। বাধ্য হয়ে তারা ভুট্টা খেত বিনষ্ট করে অন্য ফসল বুনছেন।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ভুট্টা খেত বিনষ্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। বিরোধপূর্ণ জমির কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এফআর
  বিষয়:   মেহেরপুর  চাচা-ভাতিজার বিরোধ  আড়াই বিঘা ভুট্টা খেত  বিনষ্ট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: