চিম্বুক সড়কে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।বুধবার

2025-12-31T23:57:28+00:00
2026-01-01T00:00:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চিম্বুক সড়কে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ পিএম 
দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি : সময়ের আলো
বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে চিম্বুক সড়কের বার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাগরিয়া এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে পেঁপে ক্রয়ের উদ্দেশ্যে সিএনজি নিয়ে চিম্বুকের দিকে যাচ্ছিলেন তিন কাঁচামাল ব্যবসায়ী। পথে বার মাইল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয় এবং অন্য একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।


এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, চিম্বুক সড়কে সিএনজি দুর্ঘটনায় সাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: