দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচ তরুণকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সবাই

2025-12-31T22:58:32+00:00
2025-12-31T23:52:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১১:৫২ পিএম
দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামে জেলা শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচ তরুণকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগের শিক্ষার্থী। এছাড়া ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা পাঁচ তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।


জেলা ডিবি পুলিশ জানায়, পোস্টার সাঁটানোর স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এদিকে, আটকের পরপরই পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাঁটানো নিষিদ্ধ সংগঠনের পোস্টার সরিয়ে ফেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এফআর
  বিষয়:   কুড়িগ্রাম  দেয়ালে হিযবুত তাহরীরের পোস্টার  বেসরকারি বিশ্ববিদ্যালয়  ৫ শিক্ষার্থী আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: