অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বুধবার (৩১ ডিসেম্বর) মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ

2025-12-31T21:35:35+00:00
2025-12-31T21:35:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম 
অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ গ্রেফতার। সংগৃহীত ছবি
মেহেরপুরে বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো এজেন্ট প্রসেনজিৎ হালদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

বুধবার (৩১ ডিসেম্বর) মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত প্রসেনজিৎ হালদার কোমরপুর গ্রামের মধু হালদারের ছেলে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম। এসময় প্রসেনজিৎকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আসে তারা। প্রসেনজিৎ হালদার সম্প্রতি মেহেরপুরে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। 

পাশাপাশি ক্যাসিনো সংশ্লিষ্টতা ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা সিআইডি মানি লন্ডারিং ইউনিট অনুসন্ধান চালাচ্ছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলাও রয়েছে।


এ বিষয়ে ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, নতুন সাইবার সুরক্ষা আইনে মেহেরপুর জেলার প্রথম মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে প্রসেনজিৎ হালদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলাগুলোতেও গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। 

গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত আলামত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো যাচাই-বাছাই একটি সময়সাপেক্ষ ব্যাপার। যাচাই সম্পন্ন হলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও অনলাইন জুয়া সাইট ও ক্যাসিনো এজেন্ট পরিচালনার অভিযোগে প্রসেনজিৎ হালদার গ্রেফতার হয়েছিলেন।

এফআর
  বিষয়:   মেহেরপুর  অনলাইন ক্যাসিনো  এজেন্ট  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: