নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির

2025-12-31T22:28:13+00:00
2025-12-31T22:28:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম 
নড়াইলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। 

নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপি উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ। 

এ সময় বক্তারা, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।


গায়েবানা জানাজা আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পিপি তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। 

নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এফআর


  বিষয়:   নড়াইল  খালেদা জিয়ার গায়েবানা জানাজা  অনুষ্ঠিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: