চট্টগ্রাম নগরীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরীর জমিয়াতুল ফালাহ

2025-12-31T20:43:06+00:00
2025-12-31T20:44:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম নগরীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৮:৪৪ পিএম
চট্টগ্রাম নগরীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মীদের বড় অংশ মঙ্গলবার রাতেই রওয়ানা দিয়েছেন। সেখানে বুধবার বিকালে তারা জানাজায় অংশ নেন। চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত বিকালের গায়েবানা জানাজায় স্থানীয় কিছু নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সদস্য এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। 


জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এদিকে নগরীর বাইরে সাতকানিয়া উপজেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও গায়েবানা অনুষ্ঠিত হয়েছে।


এফআর


  বিষয়:   চট্টগ্রাম নগরী  খালেদা জিয়া  গায়েবানা জানাজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: